শিরোনামঃ
ঝালকাঠির বিকনা স্টেডিয়ামে কোরবানির পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, জোরদার নিরাপত্তা লালপুরের মোহরকয়া এলাকায় ‌”হিলফুল ফুযুল” সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ ঘরমুখো মানুষের ভিড়ে জমজমাট সিরাজগঞ্জের বাজার ও স্টেশন, জমে উঠেছে ঈদ কেনাকাটা ঈদ-উল-আযহায় জননিরাপত্তায় বিশেষ সতর্ক অবস্থানে র‍্যাব-৫ বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ হজ পালনে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যু ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল চিলি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা-সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে : দীপেন দেওয়ান

অনলাইন ডেক্স / ৩৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সম্প্রদায়ের উৎসবের মূল বার্তা হলো শান্তি ও সম্প্রীতি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান সব শ্রেণি, পেশা ও সম্প্রদায়ের মানুষ সমান গুরুত্ব দিয়ে নিজ নিজ সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনা করবেন।প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের স্বকীয়তা রক্ষা ও উন্নয়নে নিরলস কাজ করছে।’

 

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলায় রাজবন বিহার প্রাঙ্গণে আয়োজিত মহতী পূণ্যঅনুষ্ঠান -২০২৬-এ প্রধান পূণ্যার্থীর বক্তব্যে এ কথা বলেন তিনি।

দীপেন দেওয়ান বলেন, ‘পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসবগুলো যার যার সম্প্রদায়ের নিজস্ব স্বকীয় রীতি ও নামে পালিত হচ্ছে।অনুষ্ঠানে শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহাস্থবির, চতুর্থ মহাসংঘরাজ, প্রিয়দর্শী মহাস্থবির উপসংঘরাজসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সব ভান্তে, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সম্মানিত সাংবাদিকবৃন্দকে  আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান । অনুষ্ঠান শেষে মন্ত্রী  বিশ্বশান্তি ও জগতের সকল প্রাণীর সুখ কামনা করে প্রার্থনা করেন।


More News Of This Category