শিরোনামঃ

থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮

admin5
থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
Getting your Trinity Audio player ready...

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ২৫ জন।

 

 

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পরপরই যাত্রীবাহী ওই বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে।

 

J

 

কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনেন।সংঘর্ষে ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল জড়িত ছিল বলেও জানান তারা।

 

উদ্ধার কর্মীরা আর কোনো হতাহত আছে কি না তা খতিয়ে দেখছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।