শিরোনামঃ

ডাকাতির ১৫০ ভরি স্বর্ণ নিয়ে বিরোধে খুন হন যুবদল নেতা সাকের : পুলিশ

অনলাইন ড্রেস
ডাকাতির ১৫০ ভরি স্বর্ণ নিয়ে বিরোধে খুন হন যুবদল নেতা সাকের : পুলিশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

ডাকাতির ১৫০ ভরি স্বর্ণ নিয়ে বিরোধে খুন হন যুবদল নেতা সাকের : পুলিশ

 

ডাকাতি করা ১৫০ ভরি স্বর্ণের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে মাগুরা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনস দরবার হলে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

 

 

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর মাগুরার রামনগরে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মুজিবর রহমান নামে এক ব্যক্তির কাছে থাকা ১৫০ ভরি স্বর্ণ লুট করে। ডাকাতিতে অংশ নেয় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাকেরসহ ১৫ জনের একটি দল।

 

তিনি জানান, এই লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফের সঙ্গে সাকেরের বিরোধ হয়।

 

 

এরই জের ধরে ২৭ অক্টোবর ভোরে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয় সাকেরকে।

এ ঘটনায় ২৮ অক্টোবর মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলায় মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৬২ ভরি স্বর্ণ।

 

 

যার মধ্যে স্বর্ণ ডাকাতি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন, শহরের আতর আলী সড়কের ব্যবয়াসী মিল্টন মোল্ল্যা, তার স্ত্রী মারুফা আক্তার, শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা ফরিদ মন্ডল, তৌকির আহমেদ ও জুয়েল হোসন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ ভরি ওজনের একটি সোনার বার, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার।

অন্যদিকে, সাকের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের ওই দুই নেতাসহ মাগুরার পারন্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা বসির আলী, মাগুরা শহরের তাঁতিপাড়ার বাসিন্দা রনি শিকদার, সদর উপজেলার বুজরুকশ্রীকুন্ডি গ্রামের শামীমা তাবাসসুম লুবনা, ঝিনাইদহ জেলার গীতাঞ্জলি সড়কের ব্যবসায়ী অনিমেষ মজুমদারকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫২ ভরি ওজনের ৫টি স্বর্ণের বার, খালি কার্তুজ ও বুলেট।

 

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরো জানান, খুনের বিষয়ে আরো নিবিড় তদন্ত চলছে।

 

 

বিশেষ করে সাকের হত্যার কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল তাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য হাতে এসেছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।