শিরোনামঃ

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 


ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শংকর দাস পবন,সহঃবার্তা সম্পাদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগষ্ট) সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ধারণ করেই গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।