খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল বলেছেন, ‘জুলাই সনদের ৮৫ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে।’ গণভোটে ৭১ শতাংশ মানুষ এ সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণের সুযোগ নেই।
’ এ লক্ষ্যে সংসদে সমান প্রতিনিধিত্বের ভিত্তিতে সর্বদলীয় কমিটি গঠনেরও দাবি জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার তাজুল ইসলাম, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, ‘অক্ষরে অক্ষরে, এমনকি ডট, কমা, সেমিকোলন—সব কিছুই আমাদের বাস্তবায়ন করতে হবে।
আমরা কমিটেড। কারণ গণভোট আমাদের সেই ম্যান্ডেট দিয়েছে।’
আরো পড়ুন
নারায়ণগঞ্জ তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫
নারায়ণগঞ্জ তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫
তিনি বলেন, ‘জুলাই সনদের ৮৫ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র সংস্কার ও মেরামতের পাশাপাশি ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেই সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হবে।’
তার মতে, প্রথম ২৩টি দফা বাস্তবায়নে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও বিধানে সংশোধনের প্রয়োজন হতে পারে।
বাকি দফাগুলো রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা, আইন, বিধি-বিধান ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব।
সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পৃথক কমিটি গঠনের প্রস্তাব দিয়ে হেলাল বলেন, ‘জুলাই সনদ আমাদের আন্দোলনের হার্ট, নতুন রাষ্ট্র গঠনের প্রোটোপ্লাজম। তাই সংসদের রীতি অনুযায়ী এ সনদ বাস্তবায়নে কমিটি করতে হবে। আমরা সাতজন থাকব, আপনারাও সাতজন থাকুন। আসুন, সমান প্রতিনিধিত্বের ভিত্তিতে কমিটি করি।
’
আরো পড়ুন
জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা
জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা
তিনি জানান, বিভিন্ন অধ্যাদেশকে আইনে পরিণত করতে সংসদে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে সরকারি দলের সাতজন ও বিরোধী জোটের চারজন সদস্য রয়েছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রতিনিধি রাখা হয়নি। অধ্যাদেশগুলোর ত্রুটি-বিচ্যুতি বিবেচনায় নিয়ে সর্বদলীয়ভাবে কিছু অধ্যাদেশ বাদ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রসঙ্গে হেলাল বলেন, মন্ত্রিসভা ইতিমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি উত্থাপন করা হবে এবং সংসদীয় প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে তা কার্যকর করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করাই ছিল আন্দোলনের অন্যতম লক্ষ্য। শহীদ ও জুলাই যোদ্ধারা ব্যক্তিগত স্বার্থে নয়, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদদের রক্ত নিয়ে কেউ রাজনীতি করলে, দেশকে আবার পেছনের দিকে ঠেলে দিতে চাইলে বা সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করলে তিনি রাজনীতিবিদ কিংবা প্রশাসনের কর্মকর্তা যেই হোন না কেন, জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আরো পড়ুন
৫ আগস্ট কী দিবস, জানেন না ন্যাশনাল লাইফের জোনাল ম্যানেজার
৫ আগস্ট কী দিবস, জানেন না ন্যাশনাল লাইফের জোনাল ম্যানেজার
সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘সে বিএনপি হোক, জামায়াত হোক কিংবা এনসিপি, অপরাধ করলে গ্রেপ্তার করুন। আমরা রাজনীতিবিদরা জড়িত থাকলে আমাদেরও বয়কট করুন।’
শেখ হাসিনাকে নিয়ে আতঙ্ক সৃষ্টির সমালোচনা করে হেলাল বলেন, তিনি রাজনৈতিকভাবে পরিত্যক্ত। তবে আওয়ামী লীগের আমলের মতো প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শিববাড়ী মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি, শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন র্যালি, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :