শিরোনামঃ
অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পূনমিলনী, দোয়া মাহফিল সম্পন্ন।

বিশেষ প্রতিনিধি / ৪৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পূনমিলনী, দোয়া মাহফিল সম্পন্ন।

 

কক্সবাজারে কর্মরত একঝাঁক তরুণ, উদ্যমী ও মেধাবী সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত কক্সবাজার মডেল প্রেস ক্লাব-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারের কলাতলীতে অবস্থিত সেন্ডি বিচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদ-এর স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কক্সবাজার মডেল প্রেসক্লাবের সহসভাপতি আমিন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মনছুর আলম মুন্না এবং সভাপতিত্ব করেন ইমতিয়াজ মাহমুদ ইমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহরের আমির ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন, কক্সবাজার পৌরসভা সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাঃ সম্পাদক জিসান উদ্দিন জিসান, বক্তৃতা রাখেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো চীফ এডভোকেট জিএম আশেক উল্লাহ, আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, আনচার হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ ২৪ কক্সবাজার জেলা প্রতিনিধি, ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির জেলা প্রতিনিধি, আব্দুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আমিন।

বক্তৃতা রাখেন, আমরা কক্সবাজারবাসীর সাঃ সম্পাদক নাজিম উদ্দীন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা, অধ্যাপক এবি ওয়াহেদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য, রনি চৌধুরী।


More News Of This Category