শিরোনামঃ
বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন রাজশাহীতে দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ নদীর ঘাটই যাদের জীবন: সিরাজগঞ্জের মতিন সাহেবের নৌকার ঘাটে শ্রমজীবীদের জীবন-সংগ্রাম  চাটমোহরে বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দাউদকান্দিতে ইউনিয়ন আ. লীগ সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ পিরোজপুরে শ্রমিক সংকট, পাকা ধান নিয়ে বেকায়দায় কৃষক রংপুরে ক্যাসিনো চক্রের আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ গৌরীপুর উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তায় কঠোর নজরদারিতে নৌ পুলিশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চাঁদাবাজদের পুলিশে দিলে পুরস্কারের ঘোষণা নবনির্বাচিত এমপির

নিজস্ব প্রতিবেদক / ৪৪ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজার-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাৎক্ষণিকভাবে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, চাঁদাবাজদের ধরিয়ে দিলে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজি করে সঙ্গে সঙ্গে পুলিশে দিন।

সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।
পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনদের ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চাঁদাবাজির বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থানকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জানা গেছে, লুৎফুর রহমান কাজল নির্বাচনী প্রচারণাকালেও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নির্বাচিত হওয়ার পরপরই এ বিষয়ে তাঁর প্রকাশ্য হুঁশিয়ারিকে রাজনৈতিক বিশ্লেষকেরা তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

লুৎফুর রহমান কাজল তাঁর প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে ২০ হাজার ২৬৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে এই আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।


More News Of This Category