শিরোনামঃ

চরফ্যাশনে অবৈধ নৌকাসহ ১৪ জেলে আটক

অনলাইন ড্রেস
চরফ্যাশনে অবৈধ নৌকাসহ ১৪ জেলে আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়।

 

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় নৌকায় থাকা ১৪ জন জেলেকে আটক করা হয়।

 

 

কোস্ট গার্ড জানায়, জব্দ করা বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।