শিরোনামঃ
মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কোন বাপের ইশারায় নিবন্ধন দিচ্ছেন না: ফাতেমা তাসনিম

নিজস্ব প্রতিনিধি / ১১৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ বেআইনিভাবে ঝুলিয়ে রাখার প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম।

গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর আয়োজিত এক বিশাল মানববন্ধনে তিনি কমিশনের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন।

বক্তব্যে ফাতেমা তাসনিম বলেন, আপনারা কোন বাপের ইশারায় বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ দিচ্ছেন না, সেই বাপের নাম জনসম্মুখে প্রকাশ করুন। আপনারা দেখেছেন আমরা শেখ হাসিনার মসনদ ভেঙে দিয়েছি, আপনাদের দুর্নীতির কালো হাতও আমরা ভেঙে দেব। তিনি আরও বলেন, আপনারা ইবলিশ শয়তানের প্রতিচ্ছবি। জনগণের পালস বুঝে কাজ করুন, অন্যথায় আপনাদের মুখোশ উন্মোচন করা হবে।
নির্বাচন কমিশনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি বলেন, আপনারা সাধারণ মানুষকে নিয়ম-নীতি দেখান, অথচ কোন নিয়মে ঋণখেলাপীদের মনোনয়ন বৈধ করেন? লক্ষ লক্ষ তরুণ ভোটার তিন মাস ঘুরেও এনআইডি পাচ্ছে না, অথচ আপনারা শনিবার অফিস খুলে বিশেষ ব্যক্তিদের কার্ড করে দিচ্ছেন।

আগামী ১২ তারিখের মধ্যে নিবন্ধন সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আপনারা আমাদের রাজপথে নামতে বাধ্য করেছেন। যদি অনুতপ্ত হয়ে দ্রুত নিবন্ধন সনদ না দেন, তবে রাজপথেই আপনাদের বিচার হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাই আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।
নেতৃবৃন্দের উপস্থিতি ও দেশব্যাপী কর্মসূচি
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ, ঢাকা বিভাগের সংগঠক মাওলানা মোঃ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শাহজালাল আনসারী, ঢাকা মহানগর উত্তরের সংগঠক মজিবুর রহমান কুদ্দুস প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য, একই দাবিতে গতকাল দেশের বিভিন্ন জেলাতেও একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, রাজার পুত্র রাজা, চাষার পুত্র চাষা—এই চাষারাই ফ্যাসিস্ট সরকারকে রুখে দিয়েছিল। বাংলাদেশে আর কাউকে নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেওয়া হবে না।


More News Of This Category