শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার / ৫৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’

‎স্টাফ রিপোর্টার

‎ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র বাসিন্দা তাজুলের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশন’।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুলের অসহায়ত্বের বিষয়টি ভাইরাল হলে তা সবার নজরে আসে। পরে ‘পথশিশু ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তার জন্য টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।

‎এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার

‎ জনাব বদরুজ্জামান রিশাদ তাজুলকে ঘর নির্মাণের জন্য জায়গা এবং চাষাবাদের জন্য কৃষি জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানান এবং তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।  এতে করে তাজুলের নতুন করে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন তাজুল। মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা না থাকায় তিনি অনেক কষ্টে দিন পার করছিলেন। তবে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ পেয়ে তাজুল অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, পথশিশু ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম  এবং নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

‎উল্লেখ্য, পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন এর আগেও গাইবান্ধা জেলাসহ অনেক অসহায় মানুষের জন্য একাধিক ঘর নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। তারা তাজুলের জন্য আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category