শিরোনামঃ

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ড্রেস
কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম মোহাম্মদ চাঁদ (৩)।সে নাগেরগ্রামের আশাদ মিয়ার ছেলে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের কাছেই ছিল শিশু চাঁদ। এক পর্যায়ে সবার অজান্তেই বাড়ির সামনে টিউবওয়েলের কাছে পানি ভর্তি গর্তে পড়ে যায়।

 

 

পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাৎক্ষণিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে নিয়ে আসার পর সার্বিক অবস্থা দেখে মৃত ঘোষণা করা হয়েছে।

 

 

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।