শিরোনামঃ

উজিরপুরে বাসচাপায় দাদি-নাতি নিহত

অনলাইন ড্রেস
উজিরপুরে বাসচাপায় দাদি-নাতি নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে বাসচাপায় দাদি ও নাতি নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন।

 

নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।

 

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হানিফ পরিবহনের একটি বাস মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতিকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন।তিনি আরো জানান, খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এর পাশাপাশি ঘাতক হানিফ পরিবহনের বাসটিকে আটকের চেষ্টা চলছে।

 

 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।