শিরোনামঃ

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিনজন

অনলাইন ডেক্স
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিনজন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন লেবানিজ সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন। এ ছাড়া আরো দুজন আহত হয়েছেন বলে জায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, তারা কখন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আজকের হামলার পর লেবাননের আকাশে ধোঁয়া উঠছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে আরো ৪০টি অতিরিক্ত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলাকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। এদিকে লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।