আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

অনলাইন ডেক্স
আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় নিহত বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ‌০৫৮২ ফ্লাইটে শাহ আলমের মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।