|
Getting your Trinity Audio player ready...
|

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযানের সময় অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ‘তাজ ট্রেডিং’-কে ২০ হাজার টাকা এবং ‘আমিন ইলেকট্রনিক্স’-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।তিনি আরো জানান, পৃথক আরেকটি অভিযানে ধরখার ইউনিয়নের গোলখার এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় একটি মেশিনসহ প্রায় পাঁচ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :