শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে, ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদনের নির্দেশ

অনলাইন ডেক্স / ৩৯ প্রকাশিত সময়:
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে এই নির্দেশনা দেওয়া হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।তিনি সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। পরে স্পিকার এ বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন।

সংবিধান অনুযায়ী, যে কোনো অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলো পাস হতে হয়।আর তা না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। সে কারণে গত ১৩ মার্চ ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর দিনই অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সেদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। কমিটি এই বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এই অধ্যাদেশগুলো জারি করেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।


More News Of This Category