শিরোনামঃ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনি, তরুণ নিহত

admin5
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনি, তরুণ নিহত
Getting your Trinity Audio player ready...

টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে পিটুনিতে এক অজ্ঞাতনামা ছিনতাইকারীর (২২) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এই ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে জনতা ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা ওই তরুণকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান কালের কণ্ঠকে সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।