শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাগমারায় অবৈধ পুকুর খননে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড ‎

নিজস্ব প্রতিনিধি / ৬৭ প্রকাশিত সময়:
শনিবার, ৯ মে, ২০২৬

রাজশাহীর বাগমারায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে।

‎শনিবার (০৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।


‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতিবিহীনভাবে পুকুর খনন ও মাটি পরিবহন করা হচ্ছিল। এতে গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয় কৃষিজমি ক্ষতির মুখে পড়ে।

‎শনিবার অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ঘটনাস্থলে থাকা একটি ভেকু মেশিনও অকেজো করা হয়।

‎স্থানীয় কৃষকরা জানান, অবৈধ পুকুর খননের কারণে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছে। ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবাদি জমির উর্বর মাটি কেটে নেওয়ায় ধান, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া পুকুর খননের কারণে জমিতে পানি ধরে রাখার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category