বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ ,শেরপুর
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-
প্রতিটি জীবন মূল্যবান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখে কালেক্টরেট প্রাঙ্গণ, শেরপুরে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) মিজ্ সানসিলা জেবরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
র্যালি শেষে প্রধান অতিথি ও সভাপতি ২২ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং ১টি থ্রি-হুইলার বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর মোঃ মিজানুর রহমান ভূঁঞা; উপপরিচালক, সমাজসেবা কার্যালয়, শেরপুর এ.টি.এম. আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।