শিরোনামঃ
রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময়

​শালিখা প্রতিনিধি:সুমন সাহা / ৩১ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময়

​শালিখা প্রতিনিধি:সুমন সাহা

মাগুরার শালিখা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হাসান চৌধুরী এবং শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব শালিখার সাংবাদিকবৃন্দ।
​বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও শালিখা থানায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত দুই কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
​মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হাসান চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের গঠনমূলক কাজে নিয়ম অনুযায়ী সহযোগিতা করবে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
​অন্যদিকে, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, “পুলিশ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করবে। শালিখার অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।” তিনি যেকোনো প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
​এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমেশ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক আবু হুরাইয়া, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক সুবীর কুমার ঘোষ, ধর্মবিষয়ক সম্পাদক মহাব্বত আলী। এছাড়াও সদস্য লক্ষণ কুমার, মোঃ তরিকুল ইসলাম,সুমন সাহা,মো:আনিচুর রহমান মোঃ আক্কাস আলী, সেলিম রেজা, মেহেদী হাসান আলিপ, সুমন খান, মোঃ রাজু আহমেদ ও বিশ্বজিৎ বসুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।


More News Of This Category