শিরোনামঃ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
শনিবার, ৯ মে, ২০২৬

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে নজরদারি ও টহল কার্যক্রম আরো বৃদ্ধি করা হয়েছে।

 

শনিবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

 

 

বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল পরিচালনা করা হচ্ছে।

 

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

 

 

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।


More News Of This Category