শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সেই প্রশাসনিক কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

অনলাইন ড্রেস / ৪৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিমের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) অনুযায়ী ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. ইব্রাহিম প্রশাসন-১ শাখায় কর্মরত অবস্থায় গত বছরের ১৪-১৮ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।

 

 

তবে তিনি অনুমোদিত সময়ের আগেই কক্সবাজারে যান, যা সরকারি নির্দেশনার ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে কন্তুরাঘাট এলাকায় তিনি চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

 

অভিযোগের বিষয়ে তার লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানি পর্যালোচনা করে মন্ত্রণালয় অভিযোগকে প্রমাণিত বলে উল্লেখ করেছে।এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ধারা অনুযায়ী তাকে ‘অসদাচরণের’ দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

তবে অভিযোগের গুরুত্ব ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ করা হয়েছে। একই সঙ্গে গত বছরের ১৪ ডিসেম্বর জারি করা সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তার সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে গ্রেপ্তারের হুমকি দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম। সেন্টমার্টিনগামী জাহাজে যাত্রাবিলম্ব হওয়ার জেরে উত্তেজিত ওই পর্যটক নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

 


More News Of This Category