শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

চট্টগ্রাম ফটিকছড়ির হারুয়ালছড়ি এলাকার রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

 

 

শনিবার (৩০ মে) বিকেলে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে সীমান্ত দাশ ও ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক। আহত হন মো. জাহেদ। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সীমান্ত, জয় ও জাহেদ মোটরসাইকেলে করে ফটিকছড়ির হারুয়ালছড়ি এলাকার পর্যটকদের কাছে ‘মিনি কাশ্মিরথ’ হিসেবে পরিচিত রাঙাপানি চা-বাগান এলাকায় ঘুরতে যান। বিকেলে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে সেটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমান্ত ও জয়কে মৃত ঘোষণা করেন। আহত জাহেদের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 

 

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category