শিরোনামঃ

ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

অনলাইন ড্রেস
ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মামুনুর রশীদের বয়স চল্লিশ ছুঁই ছুঁই। কয়েক মাস আগেও দিনমজুরি করে সংসার চালাতেন কর্মক্ষম এই যুবক। যা আয় করতেন তা দিয়েই চলত তার সংসারের চাকা। কিন্তু ১৪ মাস আগে মামুনের গলায় দেখা দেয় টিউমার।

 

 

কয়েক মাসের ব্যবধান এখন সেই টিউমার রূপ নিয়েছে ক্যান্সারে। একসময়ের কর্মক্ষম এই যুবক হারিয়েছেন কর্মক্ষমতা। সংসারে জেঁকে বসেছে অভাব। চিকিৎসক কেমোথেরাপি ও অপারেশনের কথা বলেছেন।

 

এর জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা।

কিন্তু চিকিৎসা করানোর টাকা নেই পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুল হাকিম ও মরিয়ম খাতুন দম্পতির একমাত্র সন্তান মামুন হোসেনের পরিবারের। কৃষিজমি বিক্রি ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রথম দিকে চিকিৎসা করালেও সারেনি রোগ। উল্টো নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

 

এখন বিনা চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মামুন। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন মামুন, ছেলের এমন অবস্থা দেখে পাশে বসে কাঁছেন মা মরিয়ম, কাঁদছেন স্ত্রী খাদিজা খাতুনও।

সরেজমিন দেখা যায়, জরাজীর্ণ টিনের ঘরের বারান্দায় শুয়ে আছেন মামুনুর রশীদ। গলার বাঁ পাশে টিউমারটি ফুলে বিশাল আকার ধারণ করেছে। বের হচ্ছে রক্ত-পুঁজ।অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন মামুন। ফ্যাল ফ্যাল করে আকাশপানে চেয়ে আছেন মামুন। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ছেলের এমন করুণ পরিণতি দেখে পাশে বসে অঝোরে কাঁদছেন মা মরিয়ম খাতুন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মামুন অসুস্থ হওয়ায় পারছেন না কোনো কাজ করতে। নেই আয়-রোজগার। সংসারে জেঁকে বসেছে অভাব।

মামুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে কেমোথেরাপি ও অপারেশনের কথা বলেছিলেন চিকিৎসক। এর জন্য খরচ হবে ৪-৫ লাখ টাকা। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় এখন বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মামুন। হাল ছেড়ে দিয়েছেন বাবা আব্দুল হাকিম। কিন্তু হাল ছাড়েননি মা মরিয়ম খাতুন। সাহায্যের জন্য দ্বারে দ্বারে ছুটছেন। কিন্তু কোথাও মিলছে না সহযোগিতা।

 

ছেলেকে বাঁচানোর আকুতি জানিয়ে কান্না জড়িত কণ্ঠে মামুনের মা মরিয়ম খাতুন বলেন, ‘আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবেন! টাকার অভাবে আমার সন্তানকে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসা না করালে আমার ছেলে মারা যাবে। মা-বাবার আগে ছেলের মৃত্যু হবে; এটা আমরা সহ্য করব কিভাবে? আমার বুকের ধন, আমার মামুনকে আপনার বাঁচান।’

 

মামুনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি বলেন, ‘বিষয়টি খুব কষ্টকর। আমি উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করব পরিবারটির পাশে থাকার। তবে সরকারি সহযোগিতা যতটুকু পাবে তাতে চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হবে না।’ এর জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

 

সহযোগিতার জন্য মামুনের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে : ০১৭৮২ ০৫৬৭৩৩

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।