রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইউনূস সরকারের সময়ে কেন হামের টিকা দেওয়া হয়নি, খতিয়ে দেখবে সরকার

অনলাইন ড্রেস / ৩৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

আজ মঙ্গলবার সরকারের সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।

 

 

তিনি বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি।

তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

 

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

 

 

তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যেকোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়।

 

ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না।


More News Of This Category