রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদের চতুর্থ দিনে আজ টিভিতে যা দেখবেন

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

ঈদুল আজহার আনন্দকে আরও রঙিন করে তুলতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল সাজিয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান ও টক শো—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।

 

 

 

জনপ্রিয় তারকাদের অভিনয়ে সাজানো এসব অনুষ্ঠানে মিলবে হাস্যরস, প্রেম, পারিবারিক গল্প ও বিনোদনের নানা উপাদান। এক নজরে দেখে নেওয়া যাক ঈদের চতুর্থ দিনের টিভি আয়োজন—

 

বৈশাখী টেলিভিশন

 

বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি ও শাকিলা পারভিন। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে দেখা যাবে ‘ঝগড়াটে পরিবার’।

 

 

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘কফিলের মেয়ে’ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘মোগো বাড়ি বরিশাল’।

রাত ৮টা ১০ মিনিটে থাকছে ‘কাবিনের কিস্তি’। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই অভিনীত ‘ভাত হাসান’। এরপর রাত ১০টায় ‘সাক্ষী মফিজ’, রাত ১০টা ৩০ মিনিটে ‘দিল মোহাব্বত’ এবং রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সাদা মনের মানুষ’ প্রচার হবে।এনটিভি

 

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দেখা যাবে খায়রুল বাসার ও নাজিয়া হক অর্ষা অভিনীত নাটক ‘চটপটি’। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম অভিনীত ‘মিথ্যুকের দল’। আর রাত ১১টা ৫ মিনিটে থাকছে ‘শুধু তুমি আমার’।

 

আরটিভি

 

বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। সন্ধ্যা ৬টায় থাকছে টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় দেখা যাবে ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে মুশফিক আর ফারহান অভিনীত ‘আজও ভালোবাসি’। রাত ৮টা ৩০ মিনিটে থাকছে ‘পথে পথে ভালোবাসা’ এবং রাত ৯টা ৩০ মিনিটে ‘জোতিষীর বিয়ে’।

 

এ ছাড়া রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’ এবং রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে ‘এক টুকরো মেঘ’।


More News Of This Category