রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

অনলাইন ড্রেস / ৩৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। এর জেরে দূষিত শহরের তালিকায় শীর্ষ ছিল না রাজধানী ঢাকা। তবে, ফের পুরো বিশ্বে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ঘনবসতিপূর্ণ শহরটি।

 

আজ মঙ্গলবার (৫ মে) বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা।

 

 

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় শহরটির স্কোর ১৬৯।১৫৭ স্কোর নিয়ে বায়ুদূষণে ঢাকার পরেই রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে–ভারতের দিল্লি, ইরাকের রাজধানী বাগদাদ, চীনের চেংডু, পাকিস্তানের করাচি।

 

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন।

 

 

শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ১১। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলর্বোন এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস।এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

 

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ মারা যান।


More News Of This Category