শিরোনামঃ
ঝালকাঠিতে ৮ বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি, শহরে আনন্দ মিছিল টানাবর্ষণে বরগুনায় পানির নিচে কৃষকের স্বপ্ন ‘আমার পাশে বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দিই’ নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট, আহত ৫ কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধা নিহত টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত সান্তাহারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর যুবদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

অনলাইন ড্রেস / ২৪ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মো. হৃদয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অধীন হায়দরাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় বরিশালের বাসিন্দা। সে গ্রাম থেকে গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল।

 

 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নুর আলম জানান, সন্ধ্যার দিকে হৃদয় ও তার চাচাতো ভাই রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। তবে তার চাচাতো ভাই অক্ষত থাকে।

 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


More News Of This Category