শিরোনামঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার / ২০ প্রকাশিত সময়:
শনিবার, ২ মে, ২০২৬

ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের উদ্যোগে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক সার্বজনীন পূজা প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকালে মন্দির প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য থালা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে সমবেত হয়। এতে নারী-পুরুষসহ সব বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

বেলা ১২টায় ঝালকাঠির বিশিষ্ট শিশু চিকিৎসক ও মানবতাবাদী প্রফেসর অসীম কুমার সাহা উপস্থিত থেকে শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। তাঁর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।

দুপুরে নতুন প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে যজ্ঞ, সিঁদুর দান, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সন্ধ্যার পর ভক্তিমূলক পরিবেশে কালী পূজার আয়োজন অনুষ্ঠিত হয়।

পূজায় অংশগ্রহণ করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যুবদল নেতা শামিম তালুকদার, কনিকা দাসসহ আরও অনেকে। এ সময় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের পারস্পরিক কুশল বিনিময়, সিঁদুর পরানো এবং ধর্মীয় আবহে আনন্দঘন পরিবেশ উৎসবকে আরও সমৃদ্ধ করে।

পশ্চিম চাঁদকাঠি শ্রী শ্রী শীতলা ও কালী মাতার মন্দির কমিটির সভাপতি জানান, সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় প্রতিবছর এই পূজা সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি পূজায় অংশগ্রহণকারী সকল ভক্ত ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


More News Of This Category