শিরোনামঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম

হাসান হাওলাদার | বিশেষ প্রতিনিধি / ২১ প্রকাশিত সময়:
শনিবার, ২ মে, ২০২৬

পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম

হাসান হাওলাদার | বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন—মুক্তি বেগম, তার ছেলে ইয়ামিন ও নাঈম এবং স্থানীয় যুবক লিমন। তাদের মধ্যে ইয়ামিন ও নাঈমের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।ভুক্তভোগী মুক্তি বেগম অভিযোগ করে জানান, তার দেবর আল আমিন ব্যবসায়িক প্রয়োজনে তার স্বামী আলমগীর মিয়ার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা ধার নেন। কোনো প্রকার লিখিত চুক্তি ছাড়াই ওই টাকা দেওয়া হয়। পরবর্তীতে আল আমিন ৪ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ১৬ লাখ টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ না করে টালবাহানা করে আসছিলেন।

তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী বাকি টাকা চাইতে গেলে শুক্রবার রাতে তিনি ছেলেদের নিয়ে আল আমিনের শ্বশুরবাড়িতে যান। এ সময় আল আমিন, তার স্ত্রী শারমিন ও শ্যালক সেলিমসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইয়ামিন ও নাঈমকে কুপিয়ে আহত করে এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে।

এ সময় পাশের বাসিন্দা লিমন এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। অভিযোগ রয়েছে, হামলার সময় মুক্তি বেগমের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।পরবর্তীতে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category