খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নির্বাচন-পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সমিতির নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বিজয়ীদের শপথ গ্রহণ করান।
শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস. এম. নুরুল হক কচি, আলহাজ্ব অধ্যাপক মোঃ আজম খাঁন ও সদস্য আলহাজ্ব এস. এম. ওবায়দুল্লাহসহ নির্বাচন কমিশনারবৃন্দ এবং ১৮ জন নবনির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন।
নবনির্বাচিতদের মধ্যে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মৃধা। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন এস. এম. নাজমুল হুদা (রুহিত), সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পান মোঃ মাসুদ হোসেন ও মোঃ ফজলুর রহমান মিশু (সংরক্ষিত)।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম (ওহিদ), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুব আহম্মেদ, দপ্তর সম্পাদক জি. এম. শহিদুল ইসলাম, পরিবেশক বিষয়ক সম্পাদক মেহেদী জামান, শালিসী বিষয়ক সম্পাদক মোঃ নাদের আলী, প্রচার সম্পাদক এস. এম. আলিমুজ্জামান (রাজু), সমাজকল্যাণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার, ক্রীড়া সম্পাদক আলিমুজ্জামান রানা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে মোঃ শামীম ইসলাম ও মোঃ শাহাজাহান খাঁ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের মাঝে বিজয় অভিনন্দনপত্র প্রদান করা হয়।