শিরোনামঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

আশিষ কুমার সাহা স্টাফ রিপোর্টার  / ২৬ প্রকাশিত সময়:
শনিবার, ২ মে, ২০২৬

ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি গ্রামে মনিরুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।ভুক্তভোগী খন্দকার আফরোজা জামান পলি জানান, গত ৩০ এপ্রিল তারা বাড়ির দরজা-জানালা বন্ধ করে বাইরে বেড়াতে যান। ২ মে শনিবার আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন মূল দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখতে পান আলমারি ও ড্রয়ার ভাঙচুর করা হয়েছে এবং কাপড়চোপড় এলোমেলোভাবে বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।তিনি আরও জানান, আলমারিতে থাকা প্রায় ৯০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের আংটি, নুপুরসহ অন্যান্য রুপার জিনিসপত্র এবং দোকানের বিক্রয়ের জন্য রাখা কিছু শাড়ি- কাপড় চুরি হয়ে গেছে।খন্দকার আফরোজা জামান পলি বলেন, “আমাদের গ্রামের বাড়ি মধুখালী হলেও প্রায় তিন বছর আগে আমরা ডোমরাকান্দি এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করি। এর আগেও আমার দোকানে চুরি হয়েছে।”এদিকে একই এলাকার বাসিন্দা ও শিক্ষিকা তানজিলা সুলতানা জানান, তিনিও আগে একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। তিনি বলেন, “আমি স্কুলে থাকাকালীন সময়ে আমার বাড়িতে চুরি করে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।”

স্থানীয় বাসিন্দা মিতু আক্তার, মজিবর রহমান ও মিনা বেগমসহ অনেকেই জানান, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, চোরের উপদ্রবে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা অন্য এলাকা থেকে এসে এখানে বসবাস শুরু করায় তাদের বাড়িগুলোকে টার্গেট করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, এলাকায় নিয়মিত টহল জোরদার এবং চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি, না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। এব্যাপারে ভুক্তভোগী মনিরুজ্জামান কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


More News Of This Category