শিরোনামঃ
খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন। মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত।  ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুদ রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগমারার মাড়িয়া গ্রামের ১যুগের সমস্যার সমাধান করলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাট হাসপাতাল, উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রাজশাহীর মোহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালিত   চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

অনলাইন ড্রেস / ১৬ প্রকাশিত সময়:
শনিবার, ২ মে, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

 

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়।‌ গণ মিছিলটি টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভিক্টোরিয়া রোড হয়ে জাহাজ বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ৭০ শতাংশ ভোটারের রায়কে তুচ্ছতাচ্ছিল্য করছেন, এরা যখন রায় বাস্তবায়নে রাস্তায় নামবে তখন কোথায় পালাবেন।’

 

তিনি বলেন, ‘গত নির্বাচনে পরিকল্পিতভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।

 

 

দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা কিছু বলছি না। এখনই গদিচ্যুত হন, তা আমরা চাই না। ভালোভাবে দেশ চালান, ছলচাতুরী করে নয়‌।’

সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামাতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি কামরুল হাসান প্রমুখ।


More News Of This Category