শিরোনামঃ
বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন। মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত।  ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুদ রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত। 

মোঃ হাফিজ বুরো প্রধান সাতক্ষীরা / ২৬ প্রকাশিত সময়:
শনিবার, ২ মে, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত।

সাতক্ষীরায় মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ মে, বিকাল ৪ ঘটিকায় জজকোর্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আহবায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমান। সদস্য সচিব রুবেল গাইনের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাস্টার ফজলুল হক, শ্রী সুকুমার চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, কৃষক নেতা মাস্টার আব্দুল জব্বার, শ্রী নিতাই চক্রবর্তী, কল্পনা ব্যানার্জী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা দৈনিক আট ঘণ্টা কর্মদিবস, সমকাজে নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি হ্রাস, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সাতক্ষীরা টেক্সটাইল মিল পুনরায় চালুকরণ, কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য, বাজার সিন্ডিকেট দমন এবং যানজট নিরসনে সাতক্ষীরার প্রধান সড়ক চারলেনে উন্নীত করার দাবি জানান।


More News Of This Category