শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পিচ্চি হেলাল দায় চাপালেন শীর্ষ সন্ত্রাসী ইমনের ওপর

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজধানীর রাস্তায় প্রকাশ্যে খুন হওয়া শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের সঙ্গে ‘চমৎকার সম্পর্ক’ ছিল দাবি করে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল বলেছেন, এই হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই। টিটনকে তিনি বন্ধু হিসেবে ভালোবাসতেন।

 

এক অডিও বার্তায় হেলাল দাবি করেন, স্থানীয় কিছু অনলাইনভিত্তিক গণমাধ্যম অপরাধচক্রের প্রভাবেই বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এতে প্রকৃত অপরাধীদের আড়াল করতে তার নাম সামনে আনা হচ্ছে।

 

 

তার দাবি, তার কোনো কিশোর গ্যাং বা সন্ত্রাসী বাহিনী নেই; বরং রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সহজেই তাকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।কালের কণ্ঠের হাতে আসা ওই অডিও পিচ্চি হেলালের কি না তা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি অডিওটির অন্যপ্রান্তে থাকা ব্যক্তির পরিচয়ও জানা যায়নি।

 

অডিও বার্তায় পিচ্চি হেলালকে বলতে শোনা যায়, কোরবানির পশুর হাট সংক্রান্ত বিরোধ নিয়ে নানা ধরনের কথা বলা হয়েছে।

 

 

তবে পিচ্চি হেলাল দাবি করেন, সন্ত্রাসী জোসেফ বর্তমানে মাঠ পর্যায়ে সক্রিয় নন। বর্তমানে মিরপুর থেকে শুরু করে পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করছেন ইমন এবং তার ‘ফোরস্টার গ্রুপ’।

তিনি ইমনকে ‘সাইকো’ হিসেবে অভিহিত করে বলেন, ইমনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সীমা ছাড়িয়ে গেছে। টিটনকে পথ থেকে সরিয়ে দিতে ইমন নিজের পারিবারিক সম্পর্ককেও ঢাল হিসেবে ব্যবহার করেছেন।পিচ্চি হেলাল নিজেকে নিরপরাধ দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘বিগত এক মাসে টিটনের সঙ্গে আমার কোনো কথা হয়নি। পুলিশ যদি টিটনের ফোন এবং তার ভাই রিপনের ফোনের কল লিস্ট ফরেনসিক পরীক্ষা করে, তবেই আসল সত্য বেরিয়ে আসবে।’ তিনি আরো জানান, টিটন জীবদ্দশায় বিভিন্ন জায়গায় বলে গিয়েছিলেন যে, তার দুলাভাই ইমন তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে।

 

তার দাবি অনুযায়ী, টিটনকে মারার পেছনে তার আপন বোন এবং ভগ্নিপতি ইমনের যৌথ পরিকল্পনা ছিল। ইমনের স্ত্রী (টিটনের বোন) এই খুনের ষড়যন্ত্র সম্পর্কে জানতেন কি না, তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

 

 

ইমনের সন্ত্রাসী সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতেই টিটনকে ‘টার্গেট’ করা হয়েছিল বলে বিশ্বাস হেলালের।মামলায় নিজের নাম আসা প্রসঙ্গে পিচ্চি হেলাল বলেন, এজাহারে টিটনের ভাই যাদের নাম দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে যে ছেলেটি কথা বলছিল, সে মূলত ইমন গ্রুপের সদস্য। ইমন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার নিজের লোকদের দিয়ে টিটনের পরিবারকে ভুল বুঝিয়ে এই মামলা করিয়েছেন, যেন প্রকৃত খুনিরা আড়ালে থাকে।


More News Of This Category