শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বৃষ্টি হলেই বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা

অনলাইন ড্রেস / ৩৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বরগুনার বেতাগী পৌর শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান ফটক এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

 

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বেতাগী পৌর শহরের বাজারে প্রবেশদ্বারে একটি সেতু রয়েছে।

 

 

সেতুর ঢালে প্রধান সড়কের দক্ষিণ পাশেই অবস্থিত বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আর উত্তর পাশে জেলা পরিষদের ডাক বাংলো। কিন্তু পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা করেনি। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে।

 

এতে দুর্ভোগে পড়তে হয় সড়ক দিয়ে চলাচলকারী সবাইকে।

বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব অর্ক মণ্ডল ও ধ্রুব গাইনের ভাষ্য, ‘বৃষ্টির দিনে আমাদের জুতা ও পোশাক ভিজে যায়। অনেক সময় কাদাপানির ভেতর দিয়ে হেঁটে ক্লাসে যেতে হয়। এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

 

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব গাইনের বাবা সুশান্ত কুমার গাইন বলেন, ‘বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসময় সন্তানদের নিয়ে বাড়তি চিন্তায় থাকতে হচ্ছে।’

 

সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের দোকানে টায়ার ও গাড়ির যন্ত্রাংশ বিক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘এই সমস্যা সৃষ্টি হচ্ছে একমাত্র বেতাগী পৌরসভার প্রকৌশলীর কারণে। সড়কের পাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। এর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো

উদ্যোগ নেই।তিনি দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উঁচু করার দাবি জানান।

বেতাগী পৌরসভার নিবার্হী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, সমস্যাটি আমাদের নজরে রয়েছে। শিগগির পানি নিষ্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

 

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘সমস্যা সমাধানে অতি শিগগির পদক্ষেপ নেওয়া হবে।’

 


More News Of This Category