শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজের ৬ দিন পর আইরিন আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে একটি মরদেহ দেখতে পান ওই এলাকার দুই ব্যক্তি। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে শিশুটির স্বজনরা ঘটনাস্থলে এসে পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।

 

 

আইরিন ছিল ৫ বোনের মধ্যে সবার ছোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) সদর উপজেলার পূর্ব বাখুন্ডা সংলগ্ন আদর্শ গ্রাম এলাকা থেকে আইরিন নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন শনিবার (২৫ এপ্রিল) তার মা তাহমিনা বেগম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

 

এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ওসি মাহমুদুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category