শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যশোরে ফুল দেওয়া সেই শিশুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

যশোরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের সেই শিশু আন নাসরের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের তসবির হল এলাকার নিজ বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন।

 

এ সময় শিশুটির বাবা-মা উপস্থিত ছিলেন। উপহার গ্রহণ করে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

 

আন নাসরের বাবা-মা জানান, প্রধানমন্ত্রী যশোর সফর শেষে তাদের সন্তানের কথা মনে রেখে উপহার পাঠিয়েছেন—এটি তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এই স্মৃতি তাদের পরিবারের জন্য আজীবন গর্বের হয়ে থাকবে।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘মঙ্গলবার (২৭ এপ্রিল) যশোর সফর শেষে ফেরার পথে সড়কের পাশে ফুল হাতে শিশু আন নাসরকে দেখতে পান মাননীয় প্রধানমন্ত্রী। শিশুটির সরল উপস্থিতি তাকে আকৃষ্ট করে।তখন তিনি গাড়ি থেকে নেমে শিশুটির সঙ্গে সাক্ষাৎ করেন, কিছু সময় কাটান এবং ছবি তোলেন। শিশুটির এই ভালোবাসায় মুগ্ধ হয়ে পরে তিনি উপহার পাঠানোর নির্দেশ দেন।’

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের মাধ্যমে উপহার সামগ্রী প্রস্তুত করা হয় এবং তা শিশুটির হাতে পৌঁছে দেওয়া হয়।

 

শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, ‘আমরা খুবই সাধারণ মানুষ।

 

প্রধানমন্ত্রীর মতো একজন মানুষের কাছ থেকে এমন সম্মান পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য। আমার সন্তানকে দেখে তিনি গাড়ি থেকে নেমে আসবেন—এটা কখনো ভাবিনি। শিশুদের প্রতি তার স্নেহ ও মমতা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।’

গত মঙ্গলবার এপ্রিল দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।এ সময় লাইব্রেরির সামনে ফুল হাতে মায়ের কোলে থাকা থাকা সাত বছরের শিশু আন নাসরকে দেখে তিনি গাড়ি থেকে নেমে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ঘটনাটি উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


More News Of This Category