শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দোকানদার আটক

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষেণের চেষ্টার অভিযোগে মো. মনির হোসেন (৫৫) নামে এক দোকানদারকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম।

 

ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে ৬ বছরের ভুক্তভোগী শিশু খেলাধুলা করার জন্য বাসা থেকে বের হয়। এর পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে শিশু বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

 

 

এসময় পরিবারের লোকজন দোকানদার মনির হোসেনকে শিশুটি দেখেছেন কি না জিজ্ঞাসা করলে তিনি শিশুটিকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। সন্ধ্যার পরে শিশুটি বাসায় ফিরে আসে। তবে পরিবারের সদস্যদের কাছে তার আচরণ অস্বাভাবিক মনে হয়। পরের দিন বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শিশুটি তার মা ও পরিবারের সদস্যের কাছে বিষয়টি জানায়।

 

ভুক্তভোগী শিশু অভিযোগ করে পরিবারের সদস্যদের জানায়, দোকানদার মনির তাকে প্রলোভন দেখিয়ে নিজের দোকানের ভেতর নিয়ে শাটার বন্ধ করে দেন। এর পর তিনি তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেন এবং এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার ঘটনাটি জানার পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তা অভিযুক্তকে আটক করে পিটুনির দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই রাতে দোকানদার মনির হোসেনকে আটক করি। আটকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার কৈবর্তপাড়া এলাকায় আল মদিনা মার্কেটে বসবাস করেন।’

 

তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে পরীক্ষা করার জন্য ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।


More News Of This Category