শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রায়গঞ্জে চালককে হত্যা : অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার ১

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামীম উদ্দিন (২৭) তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

 

 

নিহত নাঈম হোসেন (২৫) সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন।

ওসি মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার পরই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রাম থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার এবং অটোরিকশা হেফাজতে রাখার অভিযোগে শামীমকে আটক করা হয়েছে।পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এর আগে গত মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেও পায়নি স্বজনরা।

 

বুধবার সকালে খৈচালা বিল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হলে বুধবার সন্ধ্যায় নিহতের দাফন করেন স্বজনরা। পরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে

ন।


More News Of This Category