শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৬

অনলাইন ড্রেস / ৪৩ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে একজন গর্ভবতী নারীসহ মোট ছয়জন আহত হয়েছেন। গর্ভবতী নারীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

আহতরা হলেন—কাতারপ্রবাসী রানা মুন্সির গর্ভবতী স্ত্রী মেঘলা খানম (২৮), রানা মুন্সির চাচাতো ভাই শাহ জামাল মুন্সি (৪৫), আজাদ মুন্সি (৪২), রুবেল মুন্সি (৪০), লোটাস মুন্সি (৩৮) এবং তাদের মা, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মুন্সির স্ত্রী শাহনারা বেগম (৭০)।

 

চিকিৎসাধীন আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রানা মুন্সি ও তার চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার এ বিরোধের জেরে ওবায়েদ মুন্সি ও তার সহযোগীরা প্রথমে প্রবাসী রানা মুন্সির স্ত্রী মেঘলা খানমকে মারধর করেন। অভিযোগ রয়েছে, তার গর্ভের সন্তান নষ্ট করার উদ্দেশ্যে পেটে লাথি ও ইট দিয়ে আঘাত করা হয়।

 

 

এ সময় গর্ভবতী নারীকে রক্ষা করতে স্বজনরা এগিয়ে এলে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপরও হামলা চালানো হয়।

 

আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাহনারা বেগমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহত মেঘলা খানম জানান, ওবায়েদ মুন্সির সঙ্গে তাদের জমির সীমানা নিয়ে মামলা চলছিল।

 

আদালতে তিনবার রায় পাওয়ার পর গ্রাম্য সালিশের মাধ্যমে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। এর পরপরই ওবায়েদ মুন্সি প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে ফুলকুচি, রামদা ও গরু জবাইয়ের ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালান।

তিনি আরো জানান, হামলাকারীরা তার পেটে লাথি মারে এবং ইট দিয়ে আঘাত করে। তাকে রক্ষা করতে এগিয়ে আসা স্বজনদেরও রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এছাড়া তার শাশুড়ি শাহনারা বেগমকেও মারধর করা হয়।

 

 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category