শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে ৪৮ ঘণ্টায় আটক ১০৭

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

গাজীপুরে টঙ্গীর সবচেয়ে বড় মাদকের হাট হাজীর মাজার বস্তিতে আবারও অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এর আগের দিন ৭৪ জনকে আটক করা হয়। ৪৮ ঘণ্টার ব্যবধানে এই বস্তি থেকে ১০৭ জনকে আটক করা হলো।

 

বুধবার (২৯ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।

 

 

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলা ৬ ঘণ্টার অভিযানে ৭৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বড় মাদকের স্পট হাজীর মাজার বস্তিতে আজ ভোররাতে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়। এর আগে মঙ্গলবারবার রাতে অভিযান ৬ ঘণ্টার অভিযানে ৭৪ জন আটক হয়। অভিযান দুটিতে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১০৭ জনকে আটক করা হয়েছে।

 

 

এসময় বেশ কিছু মাদক, মাদক বিক্রির টাকা ও চুরি ছিনতাই কাজে ব্যবহৃত উপকরণ উদ্ধার হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘এখন পর্যন্ত মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


More News Of This Category