শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী’কে পবিত্র কুরআন উপহার দিলেন মুফতি হারুন ইজহার

অনলাইন ডেস্ক / ৩০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী’কে পবিত্র কুরআন উপহার দিলেন মুফতি হারুন ইজহার

 

বিশেষ প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ সুলতান সালাউদ্দিন টুকু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার।

 

সাক্ষাৎকালে তিনি, প্রতিমন্ত্রী টুকু কে পবিত্র কুরআন শরীফ উপহার দেন।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এ সময় দুই জনের মধ্যে ধর্মীয় বিষয়াবলি, দেশ-সমাজের সার্বিক পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

সাক্ষাতে তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

 

ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন উভয়েই।

 

সাক্ষাৎ শেষে উভয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

 

পরে সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন মুফতি হারুন ইজহার।


More News Of This Category