শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দিনাজপুরের পার্বতীপুরে PARTNER কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ৩৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে PARTNER কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

 

ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর, দিনাজপুর।

 

২৭ এপ্রিল ২০২৬, রোজ সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পার্বতীপুর দিনাজপুর এর আয়োজনে এবং বিশ্ব ব্যাংক ও ইফাদ এর অর্থায়নে উপজেলা হল রুমে সকাল ১০:০০ ঘটিকায় কৃষি খাতকে টেকসই, আধুনিক কৃষি , লাভজনক করার লক্ষ্যে “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER)” প্রকল্পের আওতায় কংগ্রেস ২০২৬ কর্মসূচি কার্যক্রম শুরু হয়।

 

কর্মসূচি শুরুর পূর্বে বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলরুমের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক আফজাল হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। এছাড়াও জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, বিশেষ অতিথি সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা সহ যুবসমাজ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন।

 

প্রধান অতিথি বলেন আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। PARTNER প্রকল্প কৃষিকে টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন PARTNER প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কৃষকদের কারিগরী প্রশিক্ষণ, কৃষক মাঠ স্কুল কার্যক্রম ও প্রযুক্তিগত সহায়তা জোরদার করা হচ্ছে, যা কৃষি উৎপাদন, ফলন বৃদ্বি, বিকল্প আয় সহ কর্মসংস্থান বৃদ্বিতে ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন বলেন, কৃষি কে আরো শক্তিশালী ও গ্রামীণ অর্থনীতির গতি বৃদ্বি করতে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও যুবদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি।

 

পরিশেষে অংশগ্রহণকারীরা কৃষিকে আরো টেকসই, স্মার্ট কৃষি ও লাভজনক করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার সহ প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category