শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভোলা ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ৪

অনলাইন ডেস্ক / ৩৪ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ভোলা ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ৪

মোঃ মেহেদী হাসান সুমন

 

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা-এর নেতৃত্বে জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অপরাধে ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে।

 

২৬ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ০১:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভোলা সদর থানাধীন রতনপুর আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১। মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), ২। মোঃ রুবায়েত হোসেন (২৭), ৩। ফারদিন এহছান রিফাত (২৯) এবং ৪। সাইদুর রহমান (২৭)-দের হাতেনাতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট করানো হলে প্রত্যেকের ফলাফল পজিটিভ’ (Cannabinoids Detected) আসে।

 

গ্রেফতারকৃত আসামী:১। মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), পিতা- মোঃ নূরুল আমিন, সাং- চরসিফলী, ০৩ নং ওয়ার্ড।

২। মোঃ রুবায়েত হোসেন (২৭), পিতা- মোঃ সালাউদ্দিন, সাং- পৌর কাঁঠালি, ০৮ নং ওয়ার্ড। ৩। ফারদিন এহছান রিফাত (২৯), পিতা- মোঃ ইকবাল হোসেন, সাং- পশ্চিম উকিলপাড়া। ৪। সাইদুর রহমান (২৭), পিতা- মোঃ আনসার হোসেন, সাং- রহমতপুর, মানিককাঠি।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category