শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শ্রমিক দিবসে নকলায় শতাধিক পরিবারে খাদ্য সহায়তা

অনলাইন ডেস্ক / ৩৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

শ্রমিক দিবসে নকলায় শতাধিক পরিবারে খাদ্য সহায়তা

নকলা (শেরপুর) প্রতিনিধি: লিখন আহমেদ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার জালালপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী এবং নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাছিবুল হাসান হাসিবের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মু. হাছিবুল হাসান হাসিব বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ইবাদত।” তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামী নকলা উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, পৌর জামায়াতের আমীর শাহ আলম শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নকলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুজেল মিয়া, আইনজীবী মেহেদী হাসান শান্ত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নকলা পৌরসভার সভাপতি ইমাদ সোহেল আকন্দ এবং সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন— মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, হেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, মোশাররফ হোসেন (তোঁতা মিয়া), আবু বকর সিদ্দিক, আক্তারুজ্জামান খোকা, হাজী সেলিম, স্বপন মিয়া, ফরহাদ মিয়া, বুলবুল আহামেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


More News Of This Category