শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কটূক্তিকারীকে নিজেই জামিন করালেন প্রতিমন্ত্রী ফরহাদ

অনলাইন ড্রেস / ৩৭ প্রকাশিত সময়:
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজের নামে কটূক্তি করা কলেজছাত্র নিশাত ইসলামকে গ্রেপ্তারের একদিন পরেই জামিন করিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

 

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী চার্জশিট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

 

প্রতিমন্ত্রীর এই উদারতায় খুশি নিশাত ও তার পরিবার। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগার থেকে নিশাতকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা।তবে মামলাটি সমঝোতায় নিষ্পত্তিযোগ্য না হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেষ হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।  কলেজছাত্র নিশাত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

 

গত ২৪ এপ্রিল নিজের ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি বক্তব্য শেয়ার করে ওই কলেজছাত্র লেখেন ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।

 

 

’ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বাড়ি থেকে নিশাতকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মামলা করেন দেবীগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি মিডিয়ার মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানতে পারেন অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক কলেজছাত্র। তাই তিনি তার জামিনের জন্য মামলার বাদী, নিশাতের বাবা ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তার জামিনের ব্যবস্থা করেন।

 

নিশাত ইসলাম বলেন, মানুষমাত্রই ভুল করে। আমিও ভুল করেছি। জামিন হওয়ায় ভালো লাগছে।নিশাতের বাবা আশরাফুল ইসলাম বলেন, আমার ছেলে না বুঝে ভুল করেছিল। এ ভুলের ক্ষমা হয় না। কিন্তু প্রতিমন্ত্রী নিজে আমার ছেলেকে জামিনের ব্যবস্থা করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।

 

পঞ্চগড় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান বলেন, কলেজছাত্র নিশাতের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছিল। প্রতিমন্ত্রী জানার পর তিনি নিজেই তার জামিনের ব্যবস্থা করেছেন। তবে এই মামলা আপসযোগ্য না হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে। এখানে বাদী চাইলেই আপস করতে পারবেন না।


More News Of This Category