শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসানের প্রতিবাদ

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৭৮ প্রকাশিত সময়:
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামে গত ২৫ এপ্রিল, ২০২৬ তারিখে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সাবেক ইউপি সদস্য মাহমুদ আলীর বিরুদ্ধে ধর্ষণের পক্ষ নিয়ে ‘টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

​এক বিবৃতিতে সাবেক ইউপি সদস্য মো. মাহমুদুল হাসান (মামুদ মেম্বার) দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

​বিবৃতিতে মাহমুদুল হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সামাজিক কর্মকাণ্ড এবং ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি এলাকার কিছু ব্যক্তি সাংবাদিকদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে আসেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই না করে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা মোটেই কাম্য ছিল না।”

​তিনি আরও উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বিভিন্ন আঞ্চলিক অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানান।

​একই সঙ্গে তিনি ওই ন্যাক্কারজনক শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


More News Of This Category