শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ড্রেস / ৩৭ প্রকাশিত সময়:
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের অংশগ্রহণে ২০২৬ সালের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলায় বালক বিভাগে রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

 

 

অন্যদিকে বালিকা বিভাগে কুড়ালগাছি প্রাথমিক বিদ্যালয় ও দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এতে দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় পেয়ে শিরোপা জিতে নেয়।

 

টুর্নামেন্টে উপজেলার মোট ১৮টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

 

খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।তিনি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং উপজেলা প্রকৌশলী খালিদ হাসানসহ অন্য কর্মকর্তা

রা।


More News Of This Category