শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ২

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার / ৪৩ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ২

 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইটবোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার পিপলতা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলিটি ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে সামনের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলির হেলপার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এ সময় অপর একটি ট্রলির চালক সাব্বির ফায়ার সার্ভিসের সহায়তায় তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category